ঢাবিতে উদ্যোক্তা বিষয়ক আন্তর্জাতিক নীতি সেমিনার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ঢাবিতে উদ্যোক্তা বিষয়ক আন্তর্জাতিক নীতি সেমিনার

‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক নীতি সেমিনার বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, কোইকা এবং কেপিসি কনসোর্টিয়াম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান প্রধান অতিথি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিসেস বদরুন নাহার (এনডিসি), কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. জুনসু কিম ও বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিসেস হোসনা ফেরদৌস সুমি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্রিয়েটিভিটি এন্ড এন্টারপ্রিনিউরশীপ সেন্টারের নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমান এবং কেপিসি কনসোর্টিয়ামের প্রকল্প ব্যবস্থাপক মি. দে জিন কিম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. অদিতী শামস স্বাগত বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের বেকারত্বের হার কমাতে উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের বেকারত্বের হার প্রায় ২০ শতাংশ। দেশে মোট বেকার মানুষের সংখ্যা প্রায় ২০ লাখ। তাদের মধ্যে ৯ লাখ বিশ্ববিদ্যালয় স্নাতক। বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যাতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি তারা অন্যদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন