মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে সিন্ডিকেট

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে সিন্ডিকেট এবং অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের সঙ্গে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে সরকারের প্রজ্ঞাপন বহাল থাকবে। রোববার প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

লাইসেন্স বাতিল হওয়া ৪৯ এজেন্সির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন দুটি এজেন্সি অরবিটালস এন্টারপ্রাইজ ও অরবিটাল ইন্টারন্যাশনাল রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের আহমেদ ইন্টারন্যাশনাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড এবং ফেনী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনালও রয়েছে তালিকায়।

এছাড়া আরেক আওয়ামী লীগ ডোনার ও জনশক্তি খাতের ব্যবসায়ী নূর আলীর ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড এবং মালয়েশিয়া সিন্ডিকেটের আলোচিত রুহুল আমিন ওরফে স্বপনের ক্যাথারসিস ইন্টারন্যাশনালও তালিকায় রয়েছে।

বাকি এজেন্সিগুলোর মধ্যে রয়েছে শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট, জিএমজি ট্রেডিং, সাদিয়া ইন্টারন্যাশনাল, সুপার ইস্টার্ন লিমিটেড ও এলিগ্যান্টস ওভারসিজ।

এছাড়া মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড ও জান্নাত ওভারসিজ, বি এম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড।

আরও রয়েছে বিএনএস ওভারসিজ, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জে জি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস, পিআর ওভারসিজ ও এমইএফ গ্লোবাল বাংলাদেশ।

আদেশের বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, ১৯ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর একটি এজেন্সি রিটের প্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে আপিল করার পর আপিল বিভাগ ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিত করেন। এরপর ১১টি এজেন্সি হাইকোর্টে রিট করার পর আদালত ফের স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদনের পর রোববার হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...