৯৯৯ নম্বরে ফোন

অপহৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার

অপহৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার

৯৯৯ নম্বরে ফোন করা হলে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ঢাকার ভাটারা থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা ইন্সপেক্টর আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার রাত নয়টায় রাকিব নামে এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি রূপগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার এনজেড ফ্যাব্রিক্সে কাজ করেন। তার একজন সহকর্মী সাভার, হেমায়েতপুরে একটি ফ্যাক্টরী ভিজিটে গিয়ে কোন এক স্থান থেকে অপহরণের শিকার হন।

অপহরণকারীরা ভুক্তভোগীর বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। কিছুক্ষণ আগে অপহৃত সহকর্মী তাঁকে ফোন করে বলেন, তিনি অনেক বড় বিপদে আছেন, দ্রুত মোবাইল ব্যাংকিং মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করতে বলেন। অপহৃত আরও জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস-স্ট্যান্ডের কাছে একটি বাসায় তাঁকে আটকে রাখা হয়েছে। ৯৯৯ নম্বরে ফোন করা ব্যক্তি তার সহকর্মীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ সাজিদুল ইসলাম। কনস্টেবল সাজিদ তাৎক্ষণিকভাবে ঢাকার ভাটারা থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভাটারা থানা অপহৃতের অবস্থান সনাক্ত করে, কুড়িল বিশ্বরোডের একটি বাড়ি থেকে আহত অবস্থায় অপহৃত মনির (৩৫) কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহৃত ব্যক্তি বগুড়ার ধুনট উপজেলার বগঝোলাগাঁও গ্রামে। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন