পরিবারসহ নসরুল হামিদ বিপুর আয়কর নথি জব্দ

স্টাফ রিপোর্টার

পরিবারসহ নসরুল হামিদ বিপুর আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মিনহাজ বিন ইসলাম তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, ক্ষমতার ব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নসরুল হামিদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আয়কর নথি জব্দের ওই আদেশ দেন আদালত।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...