কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: শুটার চঞ্চল তিন দিনের রিমান্ডে

কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: শুটার চঞ্চল তিন দিনের রিমান্ডে

রাজধানীর কাফরুলে যুবদল কর্মি ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার শুটার চঞ্চল মোল্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত রিমান্ডে নেয়ার এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন আসামি চঞ্চল মোল্যাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক ইউসুফ আলী ভূইয়া। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না।

মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার রাত ১১ টার দিকে কাফরুল থানার বিএনপির সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম বাবু ও ভিকটিম ইউসুফসহ অন্যান্য লোকজন নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল। এই সময় আসামি চঞ্চল ও তার সহযোগী পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে ইউসুফকে লক্ষ্য করে গুলি করেন। গুলি ইউসুফের বুকের ডান পাশে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। তিনি মাটিতে পড়ে গেলে লোকজন আতঙ্কগ্রস্থ হয়ে ছুটাছুটি করলে আসামিরা এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকেন। এলোপাথাড়ি গুলিতে সবজি বিক্রেতা নালাম সরদার ও পথচারী মো. মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন গুলিবিদ্ধ ভিকটিম ইউসুফ, নালাম সরদার ও মনিরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা যান। এ ঘটনার পর পালাতে গিয়ে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নামক দোকানের সামনে থেকে শুটার চঞ্চল মোল্যাকে অস্ত্র-গুলিসহ আটক করে গণপিটুনী দেন স্থনীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেন। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধাবীর কাফরুল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন