আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ালে হাইকোর্টের আদেশের অবমাননা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্রিফিংয়ে বলেন, 'রিট খারিজ হওয়ায় শপথে বাধা নেই। ২৪ ঘণ্টার মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে।'
ইশরাকের অপর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 'আজকের আদেশের পর শপথে বাধা নেই।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

