রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন স্বপ্না খাতুন।
মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, স্বপ্না খাতুন ও তার স্বামী সোহেল রানাকে রামিসাকে হত্যার পর জানালার গ্রিল কেটে পালাতে সাহায্য করেছেন। কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া জায়নি।
এর আগে রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে, মৃত্যুদণ্ডই সোহেল রানার উপযুক্ত শাস্তি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এ বছরের ৭ জুন স্বপ্না খাতুন মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


