আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুর্নীতি মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরের আয়কর নথি জব্দ

স্টাফ রিপোর্টার

দুর্নীতি মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরের আয়কর নথি জব্দ
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর

দুর্নীতির মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক পাপন কুমার সরকার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহার রুমি এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, এনামুর রহমানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

তার ৫টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা ও মোট ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা সন্দেহজনক উত্তোলনসহ সর্বমোট ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকা মানিলন্ডারিংয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

তাই মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামুর রহমানের আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন। তার আয়কর নথি ঢাকার কর অঞ্চল-১০ এ রক্ষিত আছে। মামলার তদন্তের স্বার্থে ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে এনামুরের আয়কর নথি জব্দের আদেশ দেন বিচারক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...