সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড আবেদন

সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড আবেদন

ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করার অভিযোগে বিএনপির করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালতে রিমান্ত শুনানি হবে।

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে এ মামলা করে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ২০০৯ সালে তৎকালীন সামরিক শাসকদের সহায়তায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবৈধ ভাবে আওয়ামী লীগের স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় আসে। পরে ক্ষমতা পাকা-পোক্ত করার জন্য তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে ‘তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন পদ্ধতি’ বাতিল করান শেখ হাসিনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন