রাজশাহী র্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোবাবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে বলা হয়,র্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহাকে গ্রেফতারের পর গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়। রাজন কুমার সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য,গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে বাড্ডা এলাকায় ছাত্র-জনতার ব্যাপক গণ আন্দোলন গড়ে উঠে। ওই এলাকায় আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় মাস্টার মাইন্ড ছিলেন রাজন। শুধু তাই নয়, আন্দোলনে রাতের বেলায় গণ-গ্রেপ্তার ছাড়াও শিক্ষার্থীদের ওপর হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

