ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে তদন্তকারী কর্মকর্তা একদিনের জন্য রিমান্ডে এনেছেন। রিমান্ডের কার্যক্রম চলমান আছে।

রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন আরও রিমান্ড বাড়ানোর প্রয়োজন আছে কী-নেই।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ টাকা গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে।

মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়। গত ১৪ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...