হাইকোর্টের রুল

নিহতদের ‘জাতীয় শহীদ’ ও ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়

নিহতদের ‘জাতীয় শহীদ’ ও ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আবু সাঈদ, মুগ্ধ, আনাসসহ জুলাই গণ-আন্দোলনে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ করে কেন তাঁদের 'জাতীয় শহীদ' হিসেবে ঘোষণা দেওয়া হবে না, তা– জানতেও রুল চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সদস্য ইমদাদুল হক রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান জানান, ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনে নিহত শহিদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয় তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বিবাদী করা হয়েছে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে।

অন্যদিকে রিটকারীর আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ড ইউনুস জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে দিয়েছেন। ইতিমধ্যে অনেক সংস্কারকাজ সম্পন্ন করেছেন। তাঁর সংস্কারের বিষয়গুলোতে একমত পোষণ করে তাঁকে আমরা জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা চেয়ে রিটটি করেছি। একই সঙ্গে যারা অভ্যুত্থানে নিহত, আবু সাঈদ, মুগ্ধসহ অন্যদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণা চাওয়া হয়েছে। হাইকোর্ট শুনানির পর এ বিষয়ে রুল দিয়েছেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন