আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী
ছবি: সংগৃহীত

প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভুঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন জাহের আলভী।

শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...