সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ আধা বেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ। সোমবার সকালেই সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্তের ঘোষণা দেয়।
বিজ্ঞাপন
ব্যারিস্টার রাজ্জাকের দীর্ঘদিনের সহকারী এবং সুপ্রিম কোর্টের ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনির জানান, মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আপিল বিভাগ চলবে বেলা ১১টা পর্যন্ত। আর হাইকোর্ট বিভাগের কার্যক্রম স্থগিত থাকবে দুপুর ১টা পর্যন্ত।
গতকাল রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুর রাজ্জাক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

