আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুুনালের তদন্ত সংস্থা আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেল। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া আরও কার্যকর হবে।

বিজ্ঞাপন

এখন থেকে তদন্ত সংস্থা নিজস্ব উদ্যোগে বা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে। এটি বিচার প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধি করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন