ফেনীর সাবেক এমপি হাজারীসহ ১০ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা

ফেনীর সাবেক এমপি হাজারীসহ ১০ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা

ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার অনন্য সহযোগী ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নুরজাহান বেগমসহ ১০ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন—স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের শেখ আব্দুল্লাহ ও এম. আমিরুল ইসলাম, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, মেসার্স ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুর আলী, অংশীদার নাছির উদ্দিন আহমেদ ও খোন্দকার শওকত হোসাইন, সাবেক কাউন্সিলর মো. শফিকুল ইসলাম এবং বি এন এস ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ সৈকত।

দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, মালয়েশিয়ার শ্রম বাজারের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট নিজাম উদ্দিন হাজারীসহ অন্য ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারে, অনুসন্ধানে জানা গেছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের প্রত্যেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন