১২ কোটি টাকা আত্মসাৎ, বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১২ কোটি টাকা আত্মসাৎ, বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঋণের নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি করেন।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ১২ কোটি ২৮ টাকা আত্মসাৎ করেন। ২০১০ সালের বেলায়েত নেভিগেশন নামে একটি হিসাব খোলার পর কোনো সহায়ক জামানত না দিয়ে কেবল চারটি প্রস্তাবিত কার্গো ভেসেলকে মর্টগেজ দেখিয়ে ওই টাকা তুলে নেন আসামিরা।

দুদক জানায়, আসামিদের মধ্যে আরও রয়েছেন- ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আকন্দ সেলিম, বিজয় ভট্টাচার্য, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, নিলুফার আহমেদ, সাবেক এজিএম গোলাম ফারুক খান এবং বেলায়েত নেভিগেশন কোম্পানির মালিক গাজী বেলায়েত হোসেন মিঠু ও তার স্ত্রী নাহিদ আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন