ধর্মীয় অবমাননা

ইসলাম বিদ্বেষী মুফাস্সিল ইসলামকে গ্রেফতারে ডিমান্ড জাস্টিস নোটিশ

স্টাফ রিপোর্টার

ইসলাম বিদ্বেষী মুফাস্সিল ইসলামকে গ্রেফতারে ডিমান্ড জাস্টিস নোটিশ

বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে পরিকল্পিতভাবে অবমাননাকর, কুরুচিপূর্ণ, বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য প্রচার অভিযোগে ইসলাম বিদ্বেষী মুফাস্সিল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে সাতজন আইনজীবী স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্রসচিব ও আইজিপিকে পাঠানো ডিমান্ড জাস্টিস নোটিশে বলেন, বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে এই ইসলাম বিদ্বেষীর খবর প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

কিছুদিন আগে সে তার নিজের ইউটিউব চ্যানেল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে ইসলামের চূড়ান্ত অবমাননা করার পাশাপাশি বিশ্বের মুসলমানের অন্তরে গভীর আঘাত করেছে। উক্ত কর্মকাণ্ডসমূহ বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯৫ক, ২৯৮, ৪৯৯ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২৬ এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে প্রতীয়মান। এসব অপরাধ ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, এবং জনশৃঙ্খলা অবনতির সুস্পষ্ট ঝুঁকি সৃষ্টি করে।

তারা নোটিশে দাবি জানান, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও সাংবিধানিক দায়িত্ব পালনের স্বার্থে অভিযুক্ত মুফাস্সিলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, তার বিরুদ্ধে উল্লিখিত ধারাসহ প্রযোজ্য অন্যান্য ফৌজদারি আইনে মামলা রুজু ও দ্রুত তদন্ত নিশ্চিত করা হোক, সংশ্লিষ্ট ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত সকল অপরাধমূলক কনটেন্ট অবিলম্বে অপসারণ ও জব্দ করা হোক, তার কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা নেটওয়ার্ক থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সাইবার নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করা হোক, অভিযুক্ত ব্যক্তি যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, দেশে উন্মুক্ত চলাচলের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত ও কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

তারা বলেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে, তা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে এবং এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারবে না।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন