জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন সদস্য হয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব। এ বিষয়ে আইনমন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞাপন
বুধবার আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ৩(২)(খ) ও ৩(৩) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীবকে উক্ত কমিশনের সদস্য হিসেবে ৫ বছরের জন্য মনোনয়ন প্রদান করেছেন।
তিনি ১৯৮৪ সালে মুন্সেফ হিসেবে বিচার বিভাগে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের ধারাবাহিকতায় ২০১১ সালে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীব ২০১৮ সালের ৩০ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

