বিচার বিভাগের সেমিনারে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা

বিচার বিভাগের সেমিনারে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা

সুপ্রিম কোর্টের আয়োজনে ঢাকায় ‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে রোববার বিকেল ৫টায়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ সেমিনারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লেলার। এরপর বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত ‘রোডম্যাপ’র ওপর তথ্যচিত্র তুলে ধরবেন।

বিজ্ঞাপন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আরো বক্তব্য রাখবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সেমিনারে বিচার বিভাগের সাধীনতার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন