জামায়াতের নিবন্ধন বৈধ ঘোষণা

আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শিশির মনির

আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শিশির মনির

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগ এই রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বৈধ বলে ঘোষণা করেছেন এবং হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

রোববার সুপ্রিম কোর্টের রায়ের পর গণমাধ্যমে প্রতিক্রিয়া দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

শিশির মনির বলেন, আমরা আদালতের কাছে সংক্ষিপ্ত কপি চেয়েছি। আশা করছি আগামীকালের মধ্যে এটি পাওয়া যাবে। এটা পেলে বিস্তারিত বলা সম্ভব হবে।

প্রতীক দাঁড়িপাল্লার বিষয়টি আজকের সংক্ষিপ্ত রায়ে বোঝা না গেলেও আদালত নির্বাচন কমিশনকে অন্যান্য বিষয় সমাধান করার যে নির্দেশনা দিয়েছেন এর মাধ্যমে প্রতীকের বিষয়টি বোঝানো হয়েছে। তবে আগামীকাল রায়ের সংক্ষিপ্ত কপি পেলে এটি আরো পরিষ্কার হবে।

এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি দলটির দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি বলে জানিয়েছেন আদালত।

রোববার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় দেন।

আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন