সম্পদ অর্জনসহ অবৈধ লেনদেনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ইনুর বিরুদ্ধে চার কোটি ৮৪ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও চারটি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া স্বামীর সহায়তায় স্ত্রী আফরোজা হক নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৪৯ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

