সিকদার পরিবারের বিদেশি বিনিয়োগ অবরুদ্ধের আদেশ

সিকদার পরিবারের বিদেশি বিনিয়োগ অবরুদ্ধের আদেশ

ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক সিকদারের তিন সন্তানের নামে থাইল্যান্ডের সাতটি কোম্পানিতে থাকা বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদক সহকারী পরিচালক মো. আশিকুর রহমান সংস্থাটির পক্ষে এই আবেদন করেন।

বিজ্ঞাপন

জয়নুল হকের তিন সন্তান হলেন রন হক শিকদার, রিক হক সিকদার ও পারভীন হক সিকদার। তাদের নামে থাইল্যান্ডের সাত কোম্পানিতে থাই মুদ্রা ৮৯ কোটি ৩০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, সাত সদস্যের সমন্বয়ে গঠিত একটি তদন্ত দল সিকদার গ্রুপের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। তদন্তে জানা গেছে, অঅভিযুক্তরা তাদের অস্থাবর ও স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছে। যদি তারা এই প্রক্রিয়ার মধ্যে সম্পত্তি হস্তান্তর করতে সক্ষম হয়, তবে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সরকারের পক্ষে সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে নিম্নোক্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংযুক্ত করা একান্ত প্রয়োজন। একই সাথে এসব বিনিয়োগ অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

এর আগে গত ৯ মার্চ জয়নুল হক ও তার পরিবারের ৪২টি বিও একাউন্ট অবরুদ্ধের আদেশ দেয় আদালত। দুদিন পর ১১ মার্চ জয়নুল হক সিকদার পরিবারের ১৪ সদস্যর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়। ২১ এপ্রিল সিকদার গ্রুপের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৯ নং সেক্টরে ১০০ একর জমি জব্দের আদেশ দেয় আদালত।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারী জয়নুল হক সিকদার মারা যাওয়ার ওর সিকদার গ্রুপের মালিক হন তাঁর তিন সন্তানরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...