আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কোনো সদস্যে ও সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে বাস্তবভিত্তিক কোনো অভিযোগ এলে এ বিষয়ে তদন্তে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির গঠন করা হয়েছে। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসালম।
চিফ প্রসিকিউটর বলেন, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে যদি প্রসিকিউশন কিংবা সংশ্লিষ্ট কারোর বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আসে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া। গতকাল আমরা একটি ব্রিফিং করেছি। আমাদের সামনে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে বা অভিযোগ এসেছে। যে অভিযোগটাকে আমরা হালকাভাবে দেখছি না। একই সঙ্গে এই ট্রাইব্যুনালে আরো যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেটার বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্যে আমার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি।
তিনি আরো বলেন, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন সেই বিষয়টির তথ্য উদ্ঘাটন করা। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ (বাস্তবতার ভিত্তিতে) কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ