আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না: হাইকোর্ট

আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না: হাইকোর্ট

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাগুলোর মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই।

বুধবার দুপুরে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডিএমপির সার্কুলার স্থগিত করে এ আদেশ। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিনের দায়ের করা একটি রিটের শুনানিতে আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৯ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে একটি অফিস আদেশ জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন