আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আশুলিয়ায় ৬ লাশ পুড়িয়ে হত্যার মামলার প্রতিবেদন আজ জমা দেবেন।
জানা গেছে, ছয়জনের লাশ পোড়ানোর এ মামলায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা, যার মাস্টার মাইন্ড পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ।
মঙ্গলবার সকালে মামলার আসামি হিসেবে গ্রেপ্তারকৃত ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
এছাড়াও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং গুমসংক্রান্ত মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এই মামলার বিচার কার্যক্রম আজ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

