জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদলকে আহ্বায়ক এবং আইনজীবী গাজী তৌহিদুল ইসলামকে সদস্যসচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এই কমিটির অনুমোদন দিয়েছেন।
সদস্যদের মধ্যে অন্যান্যের মাঝে রয়েছেন- আইনজীবী জামিল আক্তার এলাহী, রাগিব রউফ চৌধুরী,গোলাম নবী, মালিক লাল ঘোষ, শেখ জাকির হোসেন, মাহমুদুল আরেফিন, মাজেদুল ইসলাম পাটোয়ারী, ফারুক হোসেন, শাকিলা ফারজানা, সাইফুল ইসলাম (গাইবান্ধা), মো. বুলবুল আবু সাঈদ শামীম ও মো. সেলিম মিয়ার নাম রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

