রাজধানীর সরকারী আলীয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টার অভিযোগে দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে এম এ হাশেম রাজু বাদী হয়ে এ মামলার আবেদন করেন।
এসময় বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ ঘটনায় আর কোন মামলা আছে কি না, আগামী সাত দিনের মধ্যে সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেন আদালত।
সাংবাদিকদের মধ্যে অন্যান্য আসামিরা হলেন- প্রধানমন্ত্রীর সাবেক পেশ সচিব নাইমুল ইসলাম খান, সুপার সিংহ রায়, নঈম নিজাম, শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু, সমকালের সাবেক সম্পাদক আলমগীর হোসেন, আবেদ খান, মাসুদা ভাট্টি, মিথিলা ফারজানা চৌধুরী, ফ
মামলার আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট ভুক্তভোগী এম এ হাশেম রাজুর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে এসে পৌঁছানো। তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিকটিম ও তার সঙ্গীদের গতিপথ রোধ করে। আসামিরা ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, হাতবোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও ছররা গুলিতে ভিকটিমের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। এসময় তিনি রাস্তায় লুটিয়ে পড়িলে অজ্ঞাতনামা ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ সদস্যরা তাকে মারধর করতে থাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

