জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি মৃণাল কান্তি দাসের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৫ লাখ টাকার বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা এবং আটটি ব্যাংক হিসাবে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জমা ও উত্তোলনসহ মোট ২ কোটি ৪০ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় মামলা রুজু করা হয়।
তিনি আরও জানান, নিলীমা দাস তার স্বামী মৃণাল কান্তির সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৪৫ লাখ টাকার বেশি সম্পদ অর্জন ও দখল রাখা এবং নিজ নামীয় ৩০টি ব্যাংক হিসাবে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জমা ও উত্তোলনসহ মোট ১৬ কোটি ১৯ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন।
উক্তরূপ অপরাধের জন্য (১) নিলীমা দাস এবং (২) মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

