আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক মেয়র আইভীকে আরো ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

স্টাফ রিপোর্টার

সাবেক মেয়র আইভীকে আরো ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালতে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি হয়।

আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির পর তাঁর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘যে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেসব মামলার এজাহারে আইভীর নাম নেই। তাঁর জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। আমরা এই শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

এর আগে গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও পরে জামিন স্থগিত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন