ট্রাইব্যুনালে সাংবাদিকদের নাহিদ ইসলাম

বিচারিক প্রক্রিয়ায় আ.লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করতে হবে

বিচারিক প্রক্রিয়ায় আ.লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করতে হবে
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

রোববার জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী নাহিদ ইসলাম জেরা শেষ করে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ট্রাইব্যুনালের সামনে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার সুযোগ এসেছে। দ্রুততম সময়ের মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের জন্য ট্রাইব্যুনালের কাছে অনেক তথ্য, উপাত্ত রয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। 

এর আগে সাক্ষ্য শেষ করে দায়ীদের শাস্তি দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভিকটিমরা যেন ন্যায়বিচার পায়। 

সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় দিনের সাক্ষ্যতে বলেছেন নাহিদ ইসলাম। এরপর সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। 

এ মামলায় ৪৭ জন জবানবন্দি নেয়া হয়েছে। আজ ৪৮তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আলী আহসান জুনায়েদ। তিনিও জালাইয়ে হত্যায় ঘটনায় দায়ীদের বিচার চেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন