নিষিদ্ধ আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কা (৩৬) কে গ্রেপ্তার করেছে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। রবিবার রাত আনুমানিক ৯:৩০ টায় রাজধানীর শেরেবাংলা নগর থানার নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩৫ টায় রমনা মডেল থানা এলাকার রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পার্কের ভিতরের অংশে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দানের নিমিত্তে ষড়যন্ত্রমূলক মিটিং করার ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। গ্রেপ্তারকৃত মেশকাত ওই মামলার আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

