পুনঃদরপত্র আহ্বানে হাইকোর্টে রিট

পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফ্লাই আঁশ-জিপসাম বিক্রয়ে দুর্নীতি

পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফ্লাই আঁশ-জিপসাম বিক্রয়ে দুর্নীতি

পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফ্লাই আঁশ ও জিপসাম বিক্রয়ে দুর্নীতির অভিযোগে পুনঃদরপত্র চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। এইচ বি ট্রেডার্স লিমিটেডের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ সোমবার পুনঃদরপত্র টি আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিদ্যুৎ সচিবকে নির্দেশ দিয়েছে।  

অভিযোগ আবেদনে বলা হয়, ফ্লাই আঁশ এবং জিপসাম বিক্রয়ের দরপত্রটি এমনভাবে করা হয়েছে যাতে আওয়ামী লীগের দোসর সুচিন্তা ফাউন্ডেশন কাজটি পায়। আন্তর্জাতিক এবং সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে দরপত্রে বলা হয় অংশগ্রহণকারীরা কাজ না পেলেও জানতে পারবে না কেন তাদের বাদ দেয়া হয়েছে। এমনকি নির্বিঘ্নে দরপত্র প্রক্রিয়াটি সম্পন্ন করতে আরো নিয়ম রাখা হয় যে,দরপত্র না পাওয়া অংশগ্রহণকারীরা কাজ বণ্টনের একমাস পর জানতে পারবে কে কাজ পেয়েছেন।

বিজ্ঞাপন

আদালত আগামী ৩০ দিনের মধ্যে পুনঃদরপত্র আহ্বানের ব্যবস্থা করে বিষয়টির নিষ্পত্তি করতে বিদ্যুৎ সচিবকে নির্দেশনা দিয়েছেন।

রিটকারীর পক্ষে আদালতে শুনানি অংশগ্রহণ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন