আওয়ামী লীগ দলীয় ঢাকা-৪ আসনের সাবেক এমপি সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
রোববার (১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এর আগে দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। সানজিদা খানম দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

