‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, আসাদ-ঢালী রাইস মিলে বিপুল পরিমাণ সরকারি চাল আত্মসাৎ করে রাখা হয়েছে এবং বিক্রয়ের জন্য সরকারি বস্তা বদলিয়ে অন্য বস্তায় ভরা হচ্ছে। রবিবার রাত সাড়ে এগারটায় একজন কলার জামালপুর ইসলামপুর থানার গাওকুড়া থেকে এ তথ্য জানালে দ্রুত ইসলামপুরে ওই স্থানে অভিযান চালায় পুলিশ।
সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা ইন্সপেক্টর আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল রুহুল আমিল। কনস্টেবল রুহুল তাৎক্ষণিকভাবে জামালপুরের ইসলামপুর থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে অভিযান শুরু করা ইসলামপুর থানা পুলিশের সাথে ইসলামপুরের ইউএনও যুক্ত হন। তল্লাশি শেষে উল্লেখিত রাইস মিল থেকে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২০৬টি বস্তায় ১০ হাজার ২০০ কেজি চাল উদ্ধার হয় এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তা উদ্ধার করা হয় এবং নুরজাহান লেখা সাদা-লাল রঙয়ের বস্তায় সরকারি আত্মসাৎকৃত চাল ভরা হচ্ছিল বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ মাহমুদ (৫০), রাইস মিল মালিক, বাহাদুরপাড়া, ইসলামপুর, জামালপুর এবং মোঃ সভা আলী (৫০), সিরাজবাদ, ইসলামপুর, জামালপুর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

