খিলগাঁও থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১ নেতা গ্রেপ্তার

খিলগাঁও থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১ নেতা গ্রেপ্তার
এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার সহসভাপতি তামজীদ হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

বিজ্ঞাপন

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেলে খিলগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তামজীদ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি দায়িত্ব পালন করছিলেন।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন