দুর্নীতির দায়ে স্বাস্থ্যের সেই মালেকের ও তার স্ত্রীর কারাদণ্ড

দুর্নীতির দায়ে স্বাস্থ্যের সেই মালেকের ও তার স্ত্রীর কারাদণ্ড

দুর্নীতির দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সেই সাবেক গাড়িচালক আব্দুল মালেকের পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো তিন মাস করে বিনাশ্রম কারাভোগের আদেশ দেন বিচারক।

আদালতে দুদকের পাবলক প্রসিকিউটর আসাদুজ্জামান রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি দুদক সন্দেহাতীতভাবে প্রমাণ করা মালেক ও তার স্ত্রীকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। একই সাথে আসামিদের কাছ থেকে জব্দকৃত জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ১০ লাখ ৯৩ হাজার ৫০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

তিনি আরো বলেন, রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর জামিনে থাকা নার্গিস বেগম আদালতে হাজির হন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে একই বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। পরে ২০২২ সালের ১১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এী আগে গত ২৩ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন একই আদালত। তারও আগে ২০২১ সালে ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন