রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদের ও ফাতেমা আনোয়ার এই আদেশ দেন।
বিজ্ঞাপন
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্টের উপর ভিত্তি করে ঋণখেলাপি হওয়ার কথা বলে বাণিজ্য মন্ত্রণালয়। তখন রিহ্যাব সভাপতি মো. আলী আফজালের পদটি শূন্য ঘোষণা করা হয়।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী এই পদ শূন্য ঘোষণা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


