জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ আন্দোলনকারীকে পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক আওয়ামী লীগ এমপি সাইফুল ইসলামসহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এর আগে সকালে আলোচিত এ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ ঘটনায় শহীদরা হলেন- সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি, আবুল হোসেন ছাড়াও অজ্ঞাত আরও একজন।
গত ২ জুলাই এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই দিন পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

