ইশরাকের শপথ স্থগিত সংক্রান্ত লিভ টু আপিল শুনানি বৃহস্পতিবার

ইশরাকের শপথ স্থগিত সংক্রান্ত লিভ টু আপিল শুনানি বৃহস্পতিবার

ইশরাকের শপথ স্থগিত সংক্রান্ত লিভ টু আপিল শুনানি আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য রেখেছেন আপিল বিভাগ।

এ বিষয়ে দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বুধবার আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার একেএম আহসানুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন