জুলাই বিপ্লবে সিদ্ধিরগঞ্জে ২৮ জন হত্যা

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ
ফাইল ছবি

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ৩০ নভেম্বর তাকে হাজির করতে বলা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জে হত্যাকাণ্ডের এই ঘটনায় গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজিরের আবেদন জানানো হয়। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন। প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম, উদয় তাসমিরসহ অন্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন