মানবতাবিরোধী অপরাধ

হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো চতুর্থ সাক্ষ্যগ্রহণ আজ

হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো চতুর্থ সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো চতুর্থ সাক্ষ্যগ্রহণ আজ।

বিজ্ঞাপন

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

এর আগে, ৩ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালে মামলার প্রথম সাক্ষী হিসেবে খোকন চন্দ্র বর্মণের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। ৪ আগস্ট দ্বিতীয় সাক্ষী শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও তৃতীয় সাক্ষী পারভীন সাক্ষ্য দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ চতুর্থ সাক্ষী তার সাক্ষ্য দেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন