গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমসংক্রান্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ৬ আগস্ট।

বুধবার সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ আদেশের জন্য এ তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাটর্নি আহসানুল করিম। ইন্টারভেনর হিসেবে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন করেন। পরে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমে অন্তর্ভুক্ত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আবেদন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন