জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম ও তার স্ত্রী লায়লা জেসমিন এবং সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলাম ও তার স্ত্রী শর্মি মালা আনসারীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এ আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, আবু হেনা ও ঈদতাজুলসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

