আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্টন কর্ণেল (অব.) আসাদুল ইসলাম এবং তার স্ত্রী নাছরীন শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে দুদকের পক্ষে কমিশনের সহকারি পরিচালক আব্দুল মালেক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে দুদক।

অনুসন্ধানে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম এবং নাছরীন শামস দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক। শুনানি শেষে নিষেধাজ্ঞার ওই আদেশ দেন বিচারক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...