চোরাই পিকআপসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

চোরাই পিকআপসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মানিক চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৭ জুন ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রীটস্থ ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি পিকআপ অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। পিকআপটির মালিক সম্ভাব্য সকল স্থানে পিকআপটি খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যানুযায়ী কেরাণীগঞ্জ পূর্ব ধর্মশুর এলাকা থেকে বাদীর চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মানিককে জিজ্ঞাসাবাদে জানায় সে তার ৩ জন সহযোগীকে নিয়ে পিকআপটি চুরি করে পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসে। গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন