শিল্প প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ সহ ৪৩ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের করা পৃথক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুদকের উপ-পরিচালক রাশেদুল ইসলাম পৃথক দু'টি আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। এতে ওবায়দুল করিমের ৩১টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ মার্কিন ডলার অবরুদ্ধ করা হয়। এছাড়া ২০টি দলিলমূলে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা দামের ৪৩ একর ২৫ দশমিক ৪৫ শতাংশ জমি এবং ৯৫ লাখ ৯০ হাজার টাকার এক টি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দেন আদয়লত।
দুদকের আবেদনে বলা হয়, প্রথমিক অনুসন্ধানে জানা গেছে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম তার মালিকানাধীন সম্পত্তি বিক্র ও হস্তান্তরের চেষ্টা করছেন। এসব সম্পত্তি বেহাত অঅনুসন্ধানে ব্যাঘাত ঘটবে। এজন্য সুষ্ঠু অঅনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে এসব সম্পত্তি ক্রোক (স্থাবর সম্পত্তি) ও ফ্রিজ (অস্থাবর সম্পত্তি) করা জরুরি প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

