সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

পতিত শেখ হাসিনার অন্যতম সসহযোগী কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার দুটি ফ্ল্যাট জব্দসহ বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার এসব স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ চেয়ে আবেদন করেন দুদক।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে কমিশন কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তে দেখা যায় যে, আসামিরা তাদের নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরসহ বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য উল্লিখিত স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন