আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোহাম্মদপুরে আমির হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

মোহাম্মদপুরে আমির হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে পাঁচ বছর আগে আমির হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৮–এর বিচারক মো. খোরশেদ আলম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন কবির হোসেন ও তার স্ত্রী স্বপ্না, তার ভাই হুমায়ুন, মো. ফালান ও মো. মিলন ওরফে নূরু। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিলন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন রায় ঘোষণার সময় আসামি কবির আদালতে হাজির ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, নিহত আমির হোসেন রাজধানীর পলাশীর মোড়ে চা-সিগারেটের দোকান চালাতেন। হত্যার ৭ থেকে ৮ মাস আগে স্বপ্না বেগম নামের এক নারীর সঙ্গে শহীদ মিনার এলাকায় তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি ওই নারীকে মারধর করেন। ২০২২ সালের ২১ জানুয়ারি রাত ১০টায় দোকান বন্ধ করার পর স্বপ্নার স্বামী কবিরসহ চারজন তাকে কৌশলে সিএনজিচালিত অটোরিকশায় করে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় নিয়ে আসেন। সেখানে দাঁড়িয়েছিলেন স্বপ্না।

পরিকল্পনা অনুযায়ী, তারা আমির হোসেনের ওপর আক্রমণ করেন। আসামি কবির চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনার রাজধানীর মোহাম্মদপুর থানায় স্বপ্না ও তার স্বামী কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন নিহতের ভাই মো. জাকির হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...