শেখ হেলাল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

স্টাফ রিপোর্টার

শেখ হেলাল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরী ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধ সম্পদ অর্জন করেন। অনুসন্ধানে এর সত্যতা পাওয়ায় মামলা করে দুদক।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা আবশ্যক। শুনানি শেষে আয়কর নথি জব্দের ওই আদেশ দেন বিচারক।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...